ছবি ভিডিও মতামত
সর্বশেষ
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার
বাংলাদেশ

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির শুনানি ২৩ নভেম্বর

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০: ৪৮
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির শুনানি ২৩ নভেম্বর


সোমবার (১৬ নভেম্বর) শুনানিতে কারাগারে থাকা ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, হাসানুল হক ইনু, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা জলিল মন্ডল, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। শাহরিয়ার কবির, ডা. দীপু মনি ও ফারজানা রূপা ছাড়া অন্য আসামিদের হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়।

আরও পড়ুন

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ১৭ মিনিট আগে স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরবর্তী তারিখ ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

তদন্ত শেষে শাপলা চত্বরের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে পলাতক ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান ৮ ঘণ্টা আগে ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান

শুনানি শেষে চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, জিয়াউল আহসান ও তাঁর বোন বিচারকাজে বাধা সৃষ্টি করছেন।

এদিকে, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন