ছবি ভিডিও মতামত
সর্বশেষ
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১: ১৯
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ


মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিক্রিয়ায় বলা হয়, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণে একটি মাইলফলক হয়ে থাকবে।

আরও পড়ুন

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ১৯ মিনিট আগে স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মন্ত্রণালয় জানায়, এ যোগ্যতা অর্জনের ফলে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্যকর ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়বে, বিনিয়োগকারীদের আস্থা জোরদার হবে এবং দেশের উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

আরও পড়ুন

১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান ৮ ঘণ্টা আগে ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার বহিঃপ্রকাশ। একই সঙ্গে বিনিয়োগ পরিবেশ ও ব্যবসায়িক পরিস্থিতির উন্নয়ন এবং শ্রমমান জোরদারে বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতিও এটি আস্থার প্রতিফলন।

বাংলাদেশ সরকার আশা করছে, ডিএফসির অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে দেশে বাস্তব বিনিয়োগ বাড়বে, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধির পথ তৈরি হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন