ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা
বাংলাদেশ

এনআইডি সেবায় হয়রানি বন্ধে পরামর্শ চাইলেন সিইসি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০: ১৮
এনআইডি সেবায় হয়রানি বন্ধে পরামর্শ চাইলেন সিইসি
সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি বন্ধ এবং দুর্নীতি নির্মূলে সংশ্লিষ্টদের পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেন, ‘পত্রপত্রিকায় যখন হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি করি। এটা আর কীভাবে ব্যবহার হবে না—সেই পরামর্শ দিন। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা থেকে মুক্তির জন্য পরামর্শ দেবেন। মানুষ সেবা পাবে এটা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান ৫২ মিনিট আগে বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি বলেন, যেকোনো চিঠি পাওয়ার পর সেটি বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে আবেদনের একটি হদিস থাকে। জনসাধারণের কথা বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান বের করার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সঠিকভাবে আবেদন করার বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

আরও পড়ুন

ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ১ ঘণ্টা আগে ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

তিনি আরও বলেন, ‘আমি সমাধান চাই। মানুষ হয়রানির শিকার হোক চাই না। এ নিয়ে জিরো টলারেন্স। এনআইডি-সংক্রান্ত দুর্নীতি নির্মূল করতে চাই। এত হয়রানির আবেদন আর দেখতে চাই না।’

কর্মশালায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নের সময় তা প্রস্তুত করার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু করা হবে।

আরও পড়ুন

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তিনি বলেন, এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ওটিপি চালুর কাজ চলছে। কোনো তথ্য বা আবেদন বাতিল হলে তার কারণ নাগরিককে জানানো হবে। এ জন্য সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ১৪ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে এবং আনুমানিক ৩ লাখ আবেদন বাতিল হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন