https://newsbdc.com/politics/mvrntz5sua
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এলিজা জামান
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
আরও পড়ুন
শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২০ ঘণ্টা আগে
এর আগে সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।
রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র জমার নির্ধারিত সময়ের মধ্যে শুধু এলিজা জামানের মনোনয়নপত্রই জমা পড়েছে। ফলে তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
আরও পড়ুন
সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী ২০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। এ সময়সীমা শেষ হওয়ার পর তাঁকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে কমিশন।
গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।