ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
রাজনীতি

জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বিএনপি: মীর শাহে আলম

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২: ৫৯
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বিএনপি: মীর শাহে আলম
সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সব সময় জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। জনগণের অধিকার ও স্বার্থকে প্রাধান্য দিয়েই দলটি রাজনীতি করে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আরও পড়ুন

শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৯ ঘণ্টা আগে শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না। জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় দলটি।

আরও পড়ুন

সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী ১৯ ঘণ্টা আগে সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জনগণ রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে যারা সস্তা রাজনীতির আশ্রয় নেয়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ১৯ ঘণ্টা আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

বিএনপিকে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এটিই বিএনপির রাজনৈতিক সততা ও অন্য দলগুলোর সঙ্গে পার্থক্য।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস সুবিধা, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

সৌরবিদ্যুতের প্রসারে নতুন আইন সংসদে তোলা হবে: শামা ওবায়েদ ১৯ ঘণ্টা আগে সৌরবিদ্যুতের প্রসারে নতুন আইন সংসদে তোলা হবে: শামা ওবায়েদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াবে।

আরও পড়ুন

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের ২০ ঘণ্টা আগে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের

অনুষ্ঠানে ডিএনসিসি এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা, আক্রান্ত রোগী শনাক্ত এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, অসংক্রামক রোগ, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন