ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
শিক্ষা

এসএসসিতে অকৃতকার্যদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৫: ৩০
এসএসসিতে অকৃতকার্যদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। দ্বিতীয়বারের পরীক্ষাতেও যারা উত্তীর্ণ হতে পারবে না, তাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ায় ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন

এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি ১০ ঘণ্টা আগে এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি

তিনি বলেন, বছরের পর বছর অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এরপরও যারা পাস করতে পারবে না, তাদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

ড. মিলন বলেন, সাধারণ শিক্ষা ব্যবস্থায় কোনো শিক্ষার্থী থাকবে কি না, তা নির্ধারণের ক্ষেত্রে তার ফলাফল বিবেচনায় নেওয়া হবে। পুনঃপরীক্ষায়ও উত্তীর্ণ হতে না পারা শিক্ষার্থীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পথ তৈরি করা হবে।

আরও পড়ুন

ডিভি লটারি নিয়ে নতুন নির্দেশনা, আবেদন শুরুর সময়সীমা ১ নভেম্বর ২১ অক্টোবর ২০২৬ ডিভি লটারি নিয়ে নতুন নির্দেশনা, আবেদন শুরুর সময়সীমা ১ নভেম্বর

শিক্ষার্থীদের ঝরে পড়ার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, যারা ভালো ফল করছে, তাদের পাশাপাশি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়েও খোঁজ রাখতে হবে। পরীক্ষায় ফেল করার পর তারা কোন পথে যাচ্ছে, তা চিহ্নিত করা জরুরি।

তিনি বলেন, মাত্র এক নম্বরের ব্যবধানে পাস ও ফেল করার মধ্যে কতটা পার্থক্য, তা তিনি বোঝেন। তবে যারা অকৃতকার্য হচ্ছে এবং শিক্ষার মূলধারা থেকে ঝরে পড়ছে, তাদের কীভাবে আবার ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে কার্যকর কর্মসূচি নেওয়ার কথা ভাবতে হবে। এ ক্ষেত্রে কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

নৈতিক মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর ১৯ অক্টোবর ২০২৬ নৈতিক মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্বায়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণ প্রজন্মকে উপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

পরীক্ষায় অকৃতকার্য ও ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যতে কারিগরি শিক্ষার আওতায় আনার ব্যবস্থা করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

শিক্ষা নিয়ে আরও পড়ুন