ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
শিক্ষা

সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন, দায়িত্ব পালনের ঘোষণা ভিসির

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২: ৩১
সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন, দায়িত্ব পালনের ঘোষণা ভিসির
সংগৃহীত

সুস্থ হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফিরে আবারও দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। একই সঙ্গে পদত্যাগ করেছেন কিংবা ভবিষ্যতে ক্যাম্পাসে ফিরবেন না—এমন খবরকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংবাদমাধ্যমকে এসব কথা জানান উপাচার্য।

আরও পড়ুন

এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি ৯ ঘণ্টা আগে এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি

অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘একটা অমানবিক পরিবেশে ছিলাম। এতে আমার বুকে ও তীব্র মাথাব্যথা হয়। যার কারণে প্রশাসন আমাকে সহযোগিতা করে হাসপাতালে ভর্তি করেন।’

তিনি জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাবে।

আরও পড়ুন

ডিভি লটারি নিয়ে নতুন নির্দেশনা, আবেদন শুরুর সময়সীমা ১ নভেম্বর ২১ অক্টোবর ২০২৬ ডিভি লটারি নিয়ে নতুন নির্দেশনা, আবেদন শুরুর সময়সীমা ১ নভেম্বর

পদত্যাগ ও ক্যাম্পাসে না ফেরার খবর প্রসঙ্গে উপাচার্য বলেন, তিনি পদত্যাগ করেছেন কিংবা ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে যাবেন না—এমন কোনো বক্তব্য বা বিবৃতি দেননি। তাঁকে ক্যাম্পাস থেকে বের করে আনার সময় কথা বলার মতো পরিস্থিতি ছিল না বলেও জানান তিনি। সংবাদ প্রচারের ক্ষেত্রে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান উপাচার্য।

তিনি আরও জানান, সরকার তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন

নৈতিক মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর ১৯ অক্টোবর ২০২৬ নৈতিক মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, তাঁরা যেন নিজেদের মূল্যবান শিক্ষাজীবন নষ্ট না করেন। তাঁর ভাষ্য, শিক্ষার্থীরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত হচ্ছেন কি না, সে বিষয়ে তাঁদের সতর্ক থাকা উচিত। রাষ্ট্রের দেওয়া দায়িত্ব পালন করতেই তিনি চট্টগ্রামে এসেছেন বলেও উল্লেখ করেন।

এর আগে টানা প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চুয়েট উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ১১ জনকে ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাঁদের উদ্ধার করা হয়। পরে কঠোর পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে উপাচার্যকে ক্যাম্পাস থেকে বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা ও ফি নির্ধারণ ১৮ অক্টোবর ২০২৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা ও ফি নির্ধারণ

এর আগে সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বহিরাগতদের নিয়ে চুয়েটের প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে কার্যালয় ছাড়ার সময়সীমা দেন।

নির্ধারিত সময়ের মধ্যে তিনি কার্যালয় না ছাড়ায় দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ভবনের ফটকে আবারও তালা লাগিয়ে দেন। এতে উপাচার্যসহ সেখানে থাকা অন্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাঁদের উদ্ধার করা হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন