ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
শিক্ষা

ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৬: ১৪
ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস) ও কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক ও এক শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণ দুটি ঘটে।

আরও পড়ুন

ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা ৬ ঘণ্টা আগে ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ভবন চত্বরে। ওপর থেকে ছোড়া ককটেলটি পার্কিং করা একটি ব্যক্তিগত গাড়ির কাচে আঘাত করে। এতে কাচ ছিদ্র হয়ে গাড়িচালক গুরুতর আহত হন। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

একই সময়ে কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে একটি ব্যক্তিগত গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি।

আরও পড়ুন

এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ২৩ নভেম্বর ২০২৬ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক এলাকায় এমন ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে তাঁরা সবসময় সচেতন। এফবিএস এলাকায় বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত শনাক্ত করা হবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন