https://newsbdc.com/education/mwbt2ddvvr
ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত, কিছু বিভাগের যোগ্যতার শর্ত শিথিল
পূর্বঘোষিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কয়েকটি বিভাগের ভর্তির শর্ত শিথিল করা হয়েছে। এসব বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেড কমানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করতে পারবেন। তাদের ফলাফল আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা ৫ ঘণ্টা আগে
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর বহাল রাখা হয়েছে।
ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ২৩ নভেম্বর ২০২৬
অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি:
- আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর
- বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর
- চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর
- ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।