ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা
স্বাস্থ্য

রোগীর জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি হবে ক্যানসারের টিকা, দাবি ভারতীয় প্রতিষ্ঠানের

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৭: ৫৪
রোগীর জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি হবে ক্যানসারের টিকা, দাবি ভারতীয় প্রতিষ্ঠানের

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক টিকা। রোগীর টিউমারের ধরন ও জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আলাদাভাবে তৈরি হবে এ টিকা। ভারতের হায়দরাবাদের একটি বায়োটেকনোলজি প্রতিষ্ঠান এ প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি টিকা সাধারণ ফ্রিজের তাপমাত্রায়ও দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব।

হায়দরাবাদের পপভ্যাক্স নামের প্রতিষ্ঠানটি ‘অটল ইনকিউবেশন সেন্টার–সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি’র সঙ্গে যৌথভাবে এ প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। যুক্তরাষ্ট্রের মডার্নার মতো তারাও বার্তাবাহক আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিকেন্দ্রিক ক্যানসারের টিকা তৈরি করতে চায়।

গবেষকদের মতে, প্রত্যেক মানুষের জিনগত বৈশিষ্ট্য আলাদা হওয়ায় ক্যানসারের টিউমার ও কোষের পরিবর্তনের ধরনও রোগীভেদে ভিন্ন হয়। ফলে একই টিকা সবার শরীরে সমানভাবে কার্যকর নাও হতে পারে। এ কারণেই রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইতালির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানে নির্যাতন, লিবিয়া হয়ে মানবপাচার ১৬ নভেম্বর ২০২৬ ইতালির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানে নির্যাতন, লিবিয়া হয়ে মানবপাচার

এখনো পরীক্ষামূলক পর্যায়ে

পপভ্যাক্স জানিয়েছে, টিকা তৈরির প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। রোগীদের জন্য টিকা তৈরির কাজ শুরু হয়নি। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এ কার্যক্রম শুরু হবে। আপাতত প্রযুক্তিটির কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করছেন গবেষকেরা।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত ১৬ নভেম্বর ২০২৬ হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

প্রাথমিকভাবে যকৃত ও অগ্ন্যাশয়ের ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসায় এটি প্রয়োগের পরিকল্পনা রয়েছে। প্রচলিত চিকিৎসায় সুফল না পাওয়া রোগীদের ক্ষেত্রে টিকাটি ব্যবহারের কথা ভাবা হচ্ছে। তবে চিকিৎসকের তত্ত্বাবধান ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এ টিকা নেওয়ার সুযোগ থাকবে না।

যেভাবে তৈরি হবে টিকা

প্রথমে রোগীর শরীর থেকে বায়োপসি বা অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের নমুনা সংগ্রহ করা হবে। এরপর নমুনার জিনগত বিন্যাস এবং ক্যানসার কোষের পরিবর্তনের ধরন বিশ্লেষণ করবেন গবেষকেরা। সেই বিশ্লেষণের ভিত্তিতেই তৈরি হবে নির্দিষ্ট রোগীর জন্য টিকা।

আরও পড়ুন

সাতকানিয়ায় পুকুরে মাদরাসার শিক্ষাসফরের বাস, নি/হত ২ ৭ নভেম্বর ২০২৬ সাতকানিয়ায় পুকুরে মাদরাসার শিক্ষাসফরের বাস, নি/হত ২

টিউমারের নমুনা সংগ্রহের পর টিকা তৈরি করতে প্রায় ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। পুরো প্রক্রিয়ায় আনুমানিক খরচ ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় দুই থেকে আড়াই কোটি রুপি। তবে রোগীর প্রয়োজন ও টিকার ডোজের সংখ্যার ওপর নির্ভর করে খরচ কমবেশি হতে পারে।

সাধারণ ফ্রিজে সংরক্ষণের দাবি

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের ১৬ নভেম্বর ২০২৬ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

প্রযুক্তিটির আরেকটি বিশেষ দিক হলো টিকা সংরক্ষণের সুবিধা। পপভ্যাক্সের দাবি, তাদের তৈরি টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ ফ্রিজে নয় মাসের বেশি সংরক্ষণ করা সম্ভব।

অন্যদিকে, ফাইজার ও মডার্নার তৈরি কিছু এমআরএনএ টিকা সংরক্ষণে মাইনাস ২০ থেকে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তবে পপভ্যাক্সের গবেষকদের মতে, নতুন টিকাটি বাড়িতে রাখার পরিবর্তে হাসপাতালের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রিত সংরক্ষণব্যবস্থায় রাখাই জরুরি।

প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এর কার্যকারিতা, নিরাপত্তা ও চিকিৎসায় ব্যবহারযোগ্যতা নিশ্চিত হতে আরও পরীক্ষা ও প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষা করতে হবে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন