https://newsbdc.com/international/mwiryb2r27
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও চ্যানেল ১২-এর সাংবাদিক বারাক রাভিদ এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় বিমানবাহী রণতরি পৌঁছানোর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি অস্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। বর্তমানে অঞ্চলটিতে ২০ হাজারের বেশি মার্কিন নাবিক ও মেরিন সেনা এবং শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে।
এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন। পাশাপাশি রয়েছে ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস রেডিনেস গ্রুপ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এটি সেখানে দীর্ঘদিন অবস্থান করা ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হয়েছে।
এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি মোতায়েন ছিল। ২০০৩ সালের পর প্রথমবারের মতো ওই সময় অঞ্চলটিতে এমন সামরিক উপস্থিতি দেখা যায়।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আগেই পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম ঘারিবাবাদি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালানোর জন্য আমরা অপেক্ষা করব না।’ কূটনৈতিক আলোচনার আড়ালে ওয়াশিংটন নতুন হামলার প্রস্তুতি নিতে সময়ক্ষেপণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
এর আগে রোববার বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটির মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসনের জবাবে পাল্টা অভিযানের দ্বিতীয় ধাপ হিসেবে এ হামলা চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
ইরানের হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। তেহরানের কর্মকাণ্ডকে ‘পরিকল্পিত আগ্রাসন’ আখ্যা দিয়ে মানামা বলেছে, ইরান ধারাবাহিকভাবে বৈরী তৎপরতা চালাচ্ছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।