https://newsbdc.com/international/mwm0fkc43d
অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আকভান, ধীরগতিতে এগোনোয় বন্যার শঙ্কা
আগামী শুক্রবার (২০ নভেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তেলেঙ্গানা ও ওড়িশা সরকারও সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের গতিবেগ কম হলেই তার ধ্বংসক্ষমতা বেশি হবে, এমন নয়। তবে কোনো ঘূর্ণিঝড় ধীরগতিতে উপকূলের দিকে এগোলে একই এলাকায় দীর্ঘ সময় বৃষ্টিপাত হতে পারে। এতে নদ-নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়।
দ্য জার্নাল অব হাইড্রোমেট্রোলজি ২০২১ সালে প্রকাশিত এক গবেষণায় ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৮০টি মৌসুমি ঘূর্ণিঝড় বিশ্লেষণ করে। গবেষণায় দেখা যায়, যেসব ঘূর্ণিঝড় ধীরগতিতে উপকূলের দিকে এগোয়, সেগুলোর প্রভাবে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আক্রান্ত অঞ্চলে নদীগুলোতে তীব্র বন্যার ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশে প্রভাব
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড়টির প্রভাবে বুধবার থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ পূর্বাভাস দেন। অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
আরও পড়ুন
ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও আরও দুটি অঞ্চলের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।