https://newsbdc.com/international/mwom2lijdo
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা
ভারতের ২৩ বছর বয়সী তরুণী অনন্যা মালহোত্রা মাত্র ২৬৭ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। সেই ছোট উদ্যোগ থেকেই এখন তাঁর প্রতিষ্ঠানের মাসিক বিক্রি দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ থেকে ৬ লাখ ৬৭ হাজার টাকা। শুধু ব্যবসার সম্প্রসারণই নয়, তাঁর উদ্যোগে যুক্ত হয়েছেন উত্তরাখণ্ডের ১২০ জনের বেশি নারী কারিগর।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
দেরাদুনের বাসিন্দা অনন্যা দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের স্নাতক। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘এনচান্টেড থ্রেডস’। ক্রোশে বা কুরুশ কাঁটার সাহায্যে সুতা দিয়ে ফুল, ব্যাগ, খেলনা ও বিভিন্ন উপহারসামগ্রী তৈরি করে প্রতিষ্ঠানটি।
শৈশবেই ক্রোশের কাজ শেখেন অনন্যা। মাত্র ১০ বছর বয়সে বাড়ির গৃহকর্মীর কাছ থেকে এ কাজের হাতেখড়ি হয় তাঁর। ১৭ বছর বয়সে প্রায় ২৬৭ টাকা খরচ করে সুতা ও কানের দুল তৈরির উপকরণ কেনেন। এরপর ইনস্টাগ্রামে একটি পেজ খুলে নিজের তৈরি পণ্য বিক্রি শুরু করেন।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
২০২১ সালে করোনার লকডাউনের সময় উদ্যোগটিকে পূর্ণাঙ্গ ব্যবসায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শুরুতে পণ্যের নকশা তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং প্রশাসনিক কাজ—সবই একা সামলাতেন। পরে কাজের পরিধি বাড়লে পণ্যের মান যাচাইয়ের জন্য চারজন ক্লাস্টার প্রধান নিয়োগ করেন। বর্তমানে উত্তরাখণ্ডের ১২০ জনের বেশি নারী কারিগর তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন।
এই উদ্যোগের বিশেষ দিক হলো, যাঁর কাছ থেকে শৈশবে ক্রোশের কাজ শিখেছিলেন, সেই গৃহকর্মীও এখন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত। ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী, এ কাজ করে তিনি মাসে প্রায় ৬৬ হাজার ৭০০ টাকা আয় করছেন।
আরও পড়ুন
ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬
ব্যবসার প্রচারে বড় কোনো বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সহায়তা নেননি অনন্যা। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে ক্রেতা তৈরি করেছেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৫৩ হাজারের বেশি। ভারতের বিভিন্ন এলাকায় ১০ হাজারের বেশি অর্ডার সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পণ্যের দাম প্রায় ২৬৭ থেকে ৬ হাজার ৬৭০ টাকা। প্রতি অর্ডারের গড় মূল্য প্রায় ১ হাজার ৩৩৫ থেকে ১ হাজার ৬০০ টাকা। ব্যবসার প্রথম বছরে বার্ষিক বিক্রি ছিল প্রায় ১৩ লাখ ৩৫ হাজার থেকে ১৪ লাখ ৬৮ হাজার টাকা। বর্তমানে মাসিক বিক্রি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ থেকে ৬ লাখ ৬৭ হাজার টাকায়।
আরও পড়ুন
রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার হত্যার তথ্য আইসিজের পর্যবেক্ষণে ১৯ নভেম্বর ২০২৬
কোনো বাইরের বিনিয়োগ ছাড়াই ব্যবসাটি বড় করেছেন অনন্যা। ক্রেতাদের কাছ থেকে আগাম মূল্য নিয়ে অর্ডার তৈরির ব্যবস্থা চালু রাখায় ব্যবসার চলতি মূলধন ব্যবস্থাপনাও সহজ হয়েছে। ভবিষ্যতে শিশুদের পণ্য ও উপহারসামগ্রীর বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁর।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।