ছবি ভিডিও মতামত
সর্বশেষ
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী
আন্তর্জাতিক

কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প: মার্কো রুবিও

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০: ০৩
কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প: মার্কো রুবিও
সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও জানান, কোনো দেশের নেতার সঙ্গে আলোচনায় বসাকে দুর্বলতা বা ছাড় দেওয়ার বিষয় হিসেবে দেখেন না ট্রাম্প।

রুবিও বলেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের মতবিরোধ রয়েছে, সেসব দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসা জরুরি বলে মনে করেন ট্রাম্প। কারণ, আলোচনার মাধ্যমেই বিরোধ মেটানোর সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

তবে ট্রাম্প ও কিমের মধ্যে শিগগিরই কোনো বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কারও সঙ্গে দেখা করা বা কথা বলাকে ট্রাম্প কখনোই ছাড় দেওয়ার বিষয় হিসেবে দেখেননি। বরং বিরোধ নিরসনে সরাসরি আলোচনার পক্ষে তিনি সব সময়ই অবস্থান নিয়েছেন।

রুবিও আরও বলেন, যাদের সঙ্গে মতবিরোধ রয়েছে, তাদের সঙ্গে কথা না বললে সমস্যার সমাধান সম্ভব নয়। উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা কমাতেও আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

তবে ট্রাম্পের আগ্রহের অর্থ এই নয় যে খুব শিগগিরই কিমের সঙ্গে তাঁর বৈঠক হতে যাচ্ছে। এ বিষয়ে সতর্ক করে রুবিও বলেন, আগামীকালই বৈঠক হবে—এমন কথা তিনি বলছেন না। তিনি শুধু জানাচ্ছেন, ট্রাম্প আলোচনা ও বৈঠকে আগ্রহী।

এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

রুবিও বলেন, আলোচনার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া সম্ভব কি না, তা জানতে উদ্যোগ নিতে হবে। তবে শেষ পর্যন্ত বৈঠকটি নাও হতে পারে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন