ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বার্ষিক পরীক্ষার ফলের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা ঢাকার পর এবার চট্টগ্রামে বাপ্পার ‘মুনলিট মেলোডিজ’ চামড়াশিল্পের আধুনিকায়নে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ভারতে চলন্ত ট্রেনে ভয়া/বহ আ/গুন, পুড়ল চারটি বগি ৬৯ হাজার কোটি টাকার পরিকল্পনা, বদলে যাবে দেশের স্বাস্থ্যব্যবস্থা জনগণের কষ্ট লাঘবে দিনরাত কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী ভারতজুড়ে ২৫ হাজার শো, প্রথম দিনে ‘রামায়ণ’-এর আয় ৬৪ কোটি রুপি হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস
বিনোদন

ঢাকার পর এবার চট্টগ্রামে বাপ্পার ‘মুনলিট মেলোডিজ’

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৭: ৫৬
ঢাকার পর এবার চট্টগ্রামে বাপ্পার ‘মুনলিট মেলোডিজ’
সংগৃহীত

রাজধানী ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামে একক কনসার্ট করতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার। আগামী ২০ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে ‘মুনলিট মেলোডিজ’ শিরোনামের এই কনসার্ট।

এর আগে গত ৯ অক্টোবর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল ‘মুনলিট মেলোডিজ’। দর্শক-শ্রোতাদের সাড়া পাওয়ায় এবার আয়োজন করা হচ্ছে কনসার্টটির দ্বিতীয় পর্ব। এতে আবারও বাপ্পার কণ্ঠে শোনা যাবে তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো।

আরও পড়ুন

ভারতজুড়ে ২৫ হাজার শো, প্রথম দিনে ‘রামায়ণ’-এর আয় ৬৪ কোটি রুপি ১ ঘণ্টা আগে ভারতজুড়ে ২৫ হাজার শো, প্রথম দিনে ‘রামায়ণ’-এর আয় ৬৪ কোটি রুপি

বাপ্পা মজুমদারের কথায়, তাঁর শিল্পীজীবনে ‘মুনলিট মেলোডিজ’ বিশেষ একটি আয়োজন। এর মাধ্যমে নিজের সৃষ্টিগুলো নতুনভাবে দর্শক-শ্রোতার সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন তিনি। আয়োজনটির আরেকটি পর্ব তাঁর জন্য বাড়তি আনন্দের।

আরও পড়ুন

শাবানা-শাবনূরের ভক্ত থেকে পর্দার পরিচিত মুখ, জিমের পথচলা ২ ঘণ্টা আগে শাবানা-শাবনূরের ভক্ত থেকে পর্দার পরিচিত মুখ, জিমের পথচলা

তিন যুগের সংগীতজীবনে এখন পর্যন্ত চারটি একক কনসার্টে অংশ নেওয়ার সুযোগ হয়েছে বলে জানান বাপ্পা। তাঁর ভাষ্য, প্রতিটি আয়োজনের মুহূর্ত সুরের আবেশে দর্শক-শ্রোতার কাছে স্মরণীয় করে রাখার চেষ্টা করবেন।

বাপ্পা আরও জানান, ২০২২ সালে প্রথমবার একক কনসার্টে মঞ্চে ওঠেন তিনি। এরপর ২০২৪ সালে ‘ওডিসি’ শিরোনামে দ্বিতীয় একক কনসার্টে পারফর্ম করেন। চলতি বছরের ৯ অক্টোবর ‘মুনলিট মেলোডিজ’ ছিল তাঁর তৃতীয় একক কনসার্ট। এবার একই আয়োজনের দ্বিতীয় পর্বের মধ্য দিয়ে চতুর্থবারের মতো একক কনসার্টে মঞ্চে উঠবেন তিনি।

আরও পড়ুন

নিজের সঙ্গে প্রতিযোগিতার কথা জানালেন অপু বিশ্বাস ৩ ঘণ্টা আগে নিজের সঙ্গে প্রতিযোগিতার কথা জানালেন অপু বিশ্বাস

সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছেন বাপ্পা মজুমদার। এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর আড়াই বছর পর একক কনসার্টের আয়োজন করেন তিনি।

এদিকে, গত ১২ জুলাই ঢাকার বনানীর যাত্রাবিরতিতে ‘সেলিব্রেটিং বাপ্পা মজুমদার’ শিরোনামে সংগীতসন্ধ্যার আয়োজন করেন আট তরুণ শিল্পী ও সংগীতায়োজক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পা। তাঁর জনপ্রিয় গান পরিবেশন করেন এলিটা করিম, শুভ, ফারহিন খান জয়িতা, জয় শাহরিয়ার, খৈয়াম সানু সন্ধি, ইউসুফ আহমেদ খান, কারিশমা সানু সভ্যতা ও ইমতিয়াজ সৌরভ। বাদ্যযন্ত্রে ছিলেন বিপু, রিয়াদ, নিপু ও রিমন। বাপ্পার সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন

রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া ৪ ঘণ্টা আগে রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া

কনসার্টের পাশাপাশি নতুন গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন বাপ্পা। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর একক গান ‘যদি কখনো’। গানটির কথা যৌথভাবে লিখেছেন শাহান কবন্ধ ও বাপ্পা মজুমদার। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। অগ্নিলীলা রেকর্ডসের ব্যানারে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী ৪ ঘণ্টা আগে ‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী

এর আগে গত আগস্টে ‘গলে যাওয়া সময়’ এবং জুলাইয়ে ‘বুড়ো নাবিকের গল্প’ শিরোনামে দুটি একক গান প্রকাশ করেন তিনি। কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া বাংলা গজল ‘অনায়াসে’ প্রকাশ করেও প্রশংসা পেয়েছেন।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমায় ‘এখানে কেউ নেই’ গানের প্লেব্যাক ও সংগীতায়োজন করে আলোচনায় ছিলেন বাপ্পা। কিংবদন্তি লাকী আখান্দের ‘এই নীল মনিহার’ এবং আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’ গান দুটি নতুন সংগীতায়োজনে গেয়েও শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন