ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বার্ষিক পরীক্ষার ফলের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা ঢাকার পর এবার চট্টগ্রামে বাপ্পার ‘মুনলিট মেলোডিজ’ চামড়াশিল্পের আধুনিকায়নে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ভারতে চলন্ত ট্রেনে ভয়া/বহ আ/গুন, পুড়ল চারটি বগি ৬৯ হাজার কোটি টাকার পরিকল্পনা, বদলে যাবে দেশের স্বাস্থ্যব্যবস্থা জনগণের কষ্ট লাঘবে দিনরাত কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী ভারতজুড়ে ২৫ হাজার শো, প্রথম দিনে ‘রামায়ণ’-এর আয় ৬৪ কোটি রুপি হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস
বাংলাদেশ

জনগণের কষ্ট লাঘবে দিনরাত কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৭: ২৩
জনগণের কষ্ট লাঘবে দিনরাত কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী
সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেই বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এরপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্ট লাঘবে দেশের বিভিন্ন স্থানে দিনরাত কাজ করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

৬৯ হাজার কোটি টাকার পরিকল্পনা, বদলে যাবে দেশের স্বাস্থ্যব্যবস্থা ১ ঘণ্টা আগে ৬৯ হাজার কোটি টাকার পরিকল্পনা, বদলে যাবে দেশের স্বাস্থ্যব্যবস্থা

ত্রাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে মানুষের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে। উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয় বাড়াতে কাজ করছে সরকার।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, শিশুকাল থেকেই তরুণদের স্কাউটিংয়ের মাধ্যমে শৃঙ্খলার শিক্ষা দেওয়া প্রয়োজন। এতে তারা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পাশাপাশি সমাজের বিভিন্ন অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে।

আরও পড়ুন

হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা ১ ঘণ্টা আগে হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের বিকল্প নেই।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক, রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন