https://newsbdc.com/international-india/mw4wgevv8s
ভারতে চলন্ত ট্রেনে ভয়া/বহ আ/গুন, পুড়ল চারটি বগি
ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের চারটি বগিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অমৃতসার থেকে নিউ জলপাইগুঁড়িগামী কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের দিক থেকে পঞ্চম বগিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আরও তিনটি বগিতে।
আরও পড়ুন
চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের কাছ থেকে ৬০ ব্রহ্মোস কিনছে ফিলিপাইন ৪ ঘণ্টা আগে
একটি সূত্রের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ট্রেনটির একাধিক বগিতে আগুন জ্বলতে দেখা গেছে। এ সময় জরুরি পরিষেবার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
অপর একটি সূত্র জানিয়েছে, অমৃতসার থেকে যাত্রা শুরুর পর বসন্তপুরা রেলস্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। স্থানটি রাজপুরা গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।