https://newsbdc.com/education/mw4xbgm4l4
বার্ষিক পরীক্ষার ফলের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা
পহেলা জানুয়ারির অপেক্ষা করতে হবে না। ডিসেম্বরের শেষে বার্ষিক পরীক্ষার ফল নিতে স্কুলে এলে সেদিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। চলতি বছরের শেষ নাগাদ দেশের শতভাগ স্কুলশিক্ষার্থীর কাছে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পশিহারার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন
এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব ৭ ঘণ্টা আগে
ঢাকা মহানগর ও পূর্বাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি দেখতে বিদ্যালয়টি পরিদর্শনে যান বিশেষ সহকারী। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং নতুন বইয়ের বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেন।
গিয়াস উদ্দিন রিমন বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ বই জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ডিসেম্বরের শেষে ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
আরও পড়ুন
৭ নভেম্বর উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ ৫ নভেম্বর ২০২৬
এদিকে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমেও বড় পরিবর্তন আসছে। আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনায় নিয়ে চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলকভাবে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন বই।
বিশেষ সহকারী জানান, ‘খেলাধুলা’ বইয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, দাবা ও মার্শাল আর্টসহ আটটি খেলা এবং শরীরচর্চার মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মাধ্যমে শিশুরা খেলার নিয়মকানুনের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও মানসিক প্রশান্তির গুরুত্ব সম্পর্কেও জানতে পারবে।
আরও পড়ুন
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিও শিক্ষকরা ৫ নভেম্বর ২০২৬
অন্যদিকে, ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ে দেশের ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির পাশাপাশি সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের বিষয় রাখা হয়েছে। এর মাধ্যমে শিশুদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্য রয়েছে।
নতুন পাঠ্যক্রম শিক্ষার্থীদের জন্য জ্ঞানের নতুন দ্বার খুলে দেবে বলে মন্তব্য করেন গিয়াস উদ্দিন রিমন। তাঁর আশা, নতুন পাঠ্যবইগুলো একটি সুস্থ, সংস্কৃতিমনা ও মেধাবী জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।