ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ব্যারেল ছাড়াল ১১৫ ডলার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২: ১০
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ব্যারেল ছাড়াল ১১৫ ডলার
সংগৃহীত

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর নতুন করে হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শুক্রবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় ১টা ২২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ১১ ঘণ্টা আগে অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে ওঠে।

এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বাড়তির দিকে রয়েছে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম। অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে। আর ডব্লিউটিআইয়ের দাম বাড়তে পারে প্রায় ১৫ শতাংশ।

আরও পড়ুন

শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি ১৮ ঘণ্টা আগে শান্তি আলোচনার আগে জেলেনস্কির বার্লিন সফর, পাশে দাঁড়াচ্ছে জার্মানি

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুথি বাহিনীর হামলার দাবির পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

ইরান সমর্থিত হুথি বাহিনী দাবি করেছে, তারা সৌদি আরবের কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনা।

আরও পড়ুন

বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে? ১৮ ঘণ্টা আগে বাংলাদেশ সময় কখন শুরু মার্কিন ভোট, ফল জানা যাবে কবে?

এদিকে হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি পথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত হেনেছে এবং আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন