ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
জীবনযাপন

মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৭: ৪৯
মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে
সংগৃহীত

কোনো সম্পর্কের অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অন্যদের সঙ্গে মেশার ধরন বদলে দিতে পারে। বিশেষ করে যে সম্পর্কে বারবার মানসিক আঘাত, প্রতারণা কিংবা নিয়ন্ত্রণের চেষ্টা থাকে, তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।

এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর কেউ কেউ আগের চেয়ে একা থাকতে পছন্দ করেন। সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না কিংবা নিজের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে সতর্ক হয়ে ওঠেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নার্সিসিস্টিক আচরণসম্পন্ন কারও সঙ্গে সম্পর্কের পর সংবেদনশীল মানুষের মধ্যে তিন ধরনের ব্যক্তিত্বগত পরিবর্তন দেখা যেতে পারে। তবে এসব পরিবর্তন সবার ক্ষেত্রে একইভাবে ঘটে না।

আরও পড়ুন

প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার ৪ ঘণ্টা আগে প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার

একা থাকতেই স্বস্তি খোঁজেন

আগে হয়তো অন্যের সঙ্গ বা মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল থাকতেন। কিন্তু মানসিকভাবে কষ্টদায়ক সম্পর্কের অভিজ্ঞতার পর কেউ কেউ একা থাকাকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেন।

তাঁরা বুঝতে শেখেন, মানসিক শান্তি নষ্ট করে এমন মানুষের সঙ্গ পাওয়ার চেয়ে নিজের সঙ্গে ভালো থাকা জরুরি। এ সময় তাঁরা এমন মানুষের পেছনে ছোটা বন্ধ করতে পারেন, যাঁরা শুধু নিজেদের প্রয়োজনে যোগাযোগ করেন।

আরও পড়ুন

ভ্রমণে নতুন ঝোঁক, বাড়ছে নির্জন অবকাশ ও সুস্থতাকেন্দ্রিক পর্যটন ৬ ঘণ্টা আগে ভ্রমণে নতুন ঝোঁক, বাড়ছে নির্জন অবকাশ ও সুস্থতাকেন্দ্রিক পর্যটন

একা থাকার ভয় কমে গেলে অন্যের নিয়ন্ত্রণ বা আবেগগত চাপের কাছে নতি স্বীকার করার প্রবণতাও কমতে পারে।

মানুষের আচরণ পর্যবেক্ষণ করেন

কষ্টদায়ক সম্পর্কের পর অনেকেই শুধু কথার ওপর নির্ভর করতে চান না। কেউ ভালোবাসার কথা বলছেন, ক্ষমা চাইছেন কিংবা নিজেকে বদলে ফেলার প্রতিশ্রুতি দিচ্ছেন—এসবের চেয়ে তাঁর ধারাবাহিক আচরণকে বেশি গুরুত্ব দেন।

বারবার একই অজুহাত দেওয়া, কথা ও কাজের মধ্যে অমিল কিংবা একই ধরনের আচরণের পুনরাবৃত্তি তাঁদের নজরে আসে। তাঁরা বুঝতে শেখেন, সব সময় মিষ্টি কথার আড়ালে ভালো উদ্দেশ্য থাকে না।

আরও পড়ুন

ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ২৩ নভেম্বর ২০২৬ ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা

তাই নতুন সম্পর্কে জড়ানোর আগে আগের অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে দেখেন।

নিজেকে কম প্রকাশ করেন

আগে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হলে দীর্ঘ বার্তা লিখে নিজের অবস্থান ব্যাখ্যা করতেন, বারবার দ্বিতীয় সুযোগ দিতেন কিংবা অন্যকে নিজের কথা বোঝানোর চেষ্টা করতেন। কিন্তু মানসিকভাবে আঘাত পাওয়ার পর কেউ কেউ বুঝতে পারেন, সবাই তাঁদের কথা বুঝতে বা বুঝতে চাইতে আগ্রহী নন।

আরও পড়ুন

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬ বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা

ফলে তাঁরা কম কথা বলেন, বেশি পর্যবেক্ষণ করেন এবং ব্যক্তিগত বিষয় সহজে প্রকাশ করেন না। প্রতিটি অভিযোগের জবাব দেওয়া কিংবা প্রতিটি ভুল ধারণা ভাঙার চেষ্টাও কমিয়ে দেন।

তাঁরা বুঝতে শেখেন, সব পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানো জরুরি নয় এবং প্রত্যেকের কাছে নিজের ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই।

পরিবর্তন মানেই কি ব্যক্তিত্বের সমস্যা?

আরও পড়ুন

নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬ নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি

কষ্টদায়ক সম্পর্কের পর একা থাকতে চাওয়া, কাউকে বিশ্বাস করতে সময় নেওয়া কিংবা ব্যক্তিগত সীমারেখা তৈরি করা সব সময় নেতিবাচক পরিবর্তন নয়। অনেক ক্ষেত্রে এগুলো নিজের মানসিক শান্তি ও নিরাপত্তা রক্ষার চেষ্টা হতে পারে।

তবে এসব অভিজ্ঞতার কারণে দীর্ঘদিনের ভয়, উদ্বেগ, অবিশ্বাস বা একাকিত্ব তৈরি হলে এবং স্বাভাবিক জীবন ব্যাহত হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উপকারী হতে পারে।

সম্পর্কের অভিজ্ঞতা মানুষকে বদলে দিতে পারে। তবে সেই পরিবর্তনের অর্থ এই নয় যে সবাইকে দূরে সরিয়ে রাখতে হবে। নিজের সীমারেখা বজায় রেখেও সুস্থ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা সম্ভব।

জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন