ছবি ভিডিও মতামত
সর্বশেষ
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী
জীবনযাপন

নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৪: ০৭
নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি
সংগৃহীত

হেমন্তের শুরু থেকেই শুষ্ক হতে শুরু করে ত্বক ও ঠোঁট। এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অনেকেই ব্যবহার করেন পেট্রোলিয়াম জেলি। রুক্ষতা দূর করার পাশাপাশি রূপচর্চার নানা কাজেও ব্যবহার করা যায় এই প্রসাধনী। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এটি একটি কার্যকর উপাদান। হেমন্ত থেকেই নিয়মিত ব্যবহারে শীতের শুষ্কতা মোকাবিলায় সহায়তা পাওয়া যায়।

ময়শ্চার ধরে রাখার পাশাপাশি পেট্রোলিয়াম জেলির আরও কিছু ব্যবহার রয়েছে—

আরও পড়ুন

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬ বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা

মেকআপ তুলতে: মেকআপ রিমুভার হিসেবেও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায়। বাইরে থেকে ফিরে অল্প পরিমাণ জেলি মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর ভেজা তোয়ালে দিয়ে মুছে উপযুক্ত ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। চোখের আশপাশে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

নখের যত্নে: নখের চারপাশের শুষ্ক ত্বক ও কিউটিকল আর্দ্র রাখতে পেট্রোলিয়াম জেলি কাজে আসে। নিয়মিত ব্যবহারে নখের চারপাশের রুক্ষতা কমতে পারে।

সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে: শরীরের যে স্থানে সুগন্ধি ব্যবহার করবেন, সেখানে আগে সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন। এরপর সুগন্ধি স্প্রে করলে ত্বকে ঘ্রাণ কিছুটা বেশি সময় স্থায়ী হতে পারে।

আরও পড়ুন

গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬ গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন

ভ্রুর পরিচর্যায়: ভ্রু পরিপাটি রাখতে আইব্রো ব্রাশে অল্প পেট্রোলিয়াম জেলি নিয়ে ভ্রুতে লাগানো যায়। এতে ভ্রুর লোম নির্দিষ্ট জায়গায় থাকে। তবে এটি ভ্রুর ঘনত্ব বাড়ায়—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ছোটখাটো ক্ষতের যত্নে: পরিষ্কার করা ছোটখাটো ক্ষতে পাতলা করে পেট্রোলিয়াম জেলি লাগালে জায়গাটি আর্দ্র থাকে এবং শুকিয়ে ফেটে যাওয়ার ঝুঁকি কমে। তবে গভীর, সংক্রমিত বা গুরুতর ক্ষতের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন