https://newsbdc.com/lifestyle/mwkgyuwb2v
দীর্ঘদিনের অনিদ্রায় বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞ
দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে এসব প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এতে চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির ওপর প্রভাব পড়ার পাশাপাশি ভবিষ্যতে স্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করেছেন একজন জ্যেষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞ।
ভারতের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগের পরিচালক ডা. অরুণ শাহের ৪০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তাঁর মতে, ঘুমের সময় মস্তিষ্কের গ্লাইমফ্যাটিক সিস্টেম স্নায়ুকোষের বর্জ্য পরিষ্কারে ভূমিকা রাখে। একই সঙ্গে স্নায়ুকোষের সংযোগের মাধ্যমে স্মৃতি সুসংহত হয় এবং চিন্তাশক্তি ও আবেগ নিয়ন্ত্রণের প্রক্রিয়া সক্রিয় থাকে।
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
ঘুমের চক্র ও মস্তিষ্কের স্বাস্থ্য
বেশির ভাগ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুম মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, দ্রুত প্রতিক্রিয়া এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে।
আরও পড়ুন
নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬
তবে শুধু ঘুমের সময়কাল নয়, ঘুমের বিভিন্ন ধাপ ঠিকভাবে সম্পন্ন হওয়াও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ডা. অরুণ। এইচটি লাইফস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঘন ঘন ঘুম ভেঙে গেলে স্নায়ুকোষের ক্ষতিকর বর্জ্য পরিষ্কারের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। দীর্ঘদিন অনিয়মিত বা অপর্যাপ্ত ঘুমের কারণে চিন্তাশক্তি কমে যেতে পারে এবং দৈনন্দিন কাজকর্মেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বছরের পর বছর এসব সমস্যার প্রভাব জমতে থাকলে স্ট্রোকের মতো রোগের ঝুঁকিও বাড়তে পারে। মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে অথবা মস্তিষ্কের ভেতরের কোনো রক্তনালি ফেটে গেলে স্ট্রোক হয়।
আরও পড়ুন
গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬
ঘুমের ধরন কি স্ট্রোকের ঝুঁকিতে প্রভাব ফেলে?
আরও পড়ুন
মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে ১৯ নভেম্বর ২০২৬
ঘুমের সময় মস্তিষ্ক পরবর্তী দিনের জন্য নিজেকে প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন পুনরুদ্ধারমূলক কাজ করে। দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ও স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ডা. অরুণের ভাষ্য, দীর্ঘ সময় ঘুমানো বা অতিরিক্ত ঘুমের প্রবণতা, যাকে হাইপারসোমনিয়া বলা হয়, চিন্তাশক্তির দুর্বলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের মতো নির্বাহী কার্যক্ষমতা হ্রাসের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে বিষণ্নতা বা ঘুমের অন্যান্য সমস্যা থাকলে এর প্রভাব বেশি দেখা যেতে পারে।
আরও পড়ুন
২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের ১৭ আকর্ষণীয় গন্তব্য ১৯ নভেম্বর ২০২৬
তিনি আরও বলেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ), ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া এবং শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণের ছন্দে ব্যাঘাত মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি তৈরি করতে পারে। একই সঙ্গে গ্লাইমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে বর্জ্য পরিষ্কারের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়। এতে ভবিষ্যতে চিন্তাশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতাসংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে।
বিশেষজ্ঞের মতে, ওএসএতে আক্রান্ত ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। এ সমস্যায় ঘুমের সময় বারবার শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হওয়ায় রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সেরিব্রাল ইনফার্কশনের ঝুঁকি তৈরি হতে পারে। সেরিব্রাল ইনফার্কশন হলো মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।