ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, সরবরাহ নিয়ে উদ্বেগ রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন
বাংলাদেশ

নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০: ৪০
নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সংগৃহীত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ২০২৭ সালের জুনের মধ্যে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং বা পারমাণবিক জ্বালানি ভরার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাকালে এসব তথ্য জানানো হয়। বৈঠকে প্রকল্পের বর্তমান অবস্থা, চলমান কাজ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ১৩ মিনিট আগে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রূপপুর একটি আধুনিক ‘থ্রি প্লাস জেনারেশন’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে প্রকল্পটির বিভিন্ন পর্যায়ের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানেও প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় ১ ঘণ্টা আগে রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায়

বৈঠকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নিউক্লিয়ার মেডিসিন সুবিধা সম্প্রসারণ এবং দেশের প্রথম সামুদ্রিক গবেষণাজাহাজ নির্মাণের মতো উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এসব উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

আরও পড়ুন

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি ১ ঘণ্টা আগে সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

সংসদীয় স্থায়ী কমিটির এ বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন