ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, সরবরাহ নিয়ে উদ্বেগ রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

কাল রাজশাহীতে প্রথম সফরে জনসভা ও পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০: ১৫
কাল রাজশাহীতে প্রথম সফরে জনসভা ও পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করবেন।

রোববার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে বিএনপির নেতাকর্মীরা আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন।

আরও পড়ুন

রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় ৩৩ মিনিট আগে রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায়

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সফর রাজশাহীর উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে।

সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে বিকেল ৩টায় মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

আরও পড়ুন

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি ৩৯ মিনিট আগে সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি পর্যবেক্ষণে রাসিক প্রশাসক মাদরাসা ময়দান পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাজশাহীর উন্নয়নে বিএনপির বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্পের কথা তুলে ধরেন।

প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণ।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১৭ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

রাসিক প্রশাসক আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি মসজিদ-মাদরাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজও চলছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি পর্যালোচনা করতে স্থানীয় সংসদ সদস্য, বিএনপি নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন