ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, সরবরাহ নিয়ে উদ্বেগ রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে ক্যান্সার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২: ৩৮
স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে ক্যান্সার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত

স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ক্যান্সার চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ক্যান্সার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা দূর করা এবং যন্ত্রপাতি ক্রয়ে শুল্কমুক্ত সুবিধার ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় ৩৩ মিনিট আগে রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায়

মন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের কাজে অযথা দেরি করা যাবে না। এ ছাড়া চিকিৎসার মেশিন কেনার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি ৩৮ মিনিট আগে সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

ক্যান্সার প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এ রোগ প্রতিরোধে যা যা করা প্রয়োজন, সরকার সেসব পদক্ষেপ নেবে। স্বাস্থ্য খাতে বরাদ্দের বড় অংশ ক্যান্সার চিকিৎসায় ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি নিয়ে সমালোচনা করে মন্ত্রী বলেন, তাঁর ভাষায়, গত ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এ খাতে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন