ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, সরবরাহ নিয়ে উদ্বেগ রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন
বাংলাদেশ

নগর ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্ন ঢাকা গড়তে ইতিবাচক মানসিকতার আহ্বান

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৬: ৩৭
নগর ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্ন ঢাকা গড়তে ইতিবাচক মানসিকতার আহ্বান
সংগৃহীত

ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ইতিবাচক মানসিকতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এর আগে রাজধানীর ওসমানী উদ্যানের আধুনিকায়ন কার্যক্রম ও নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ১৩ মিনিট আগে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ

সকালে নগর ভবনে পৌঁছালে উদ্বোধনী ফলকের সামনে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নগর ভবনটির উদ্বোধন করেছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগর ভবনের দুর্যোগকালীন জরুরি পরিচালনা কেন্দ্র ‘শীতলক্ষ্যা হল’ ঘুরে দেখেন। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে তৈরি একটি তথ্যচিত্র ও উপস্থাপনা দেখেন তিনি। পরে নগর ভবন অডিটোরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় ১ ঘণ্টা আগে রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায়

সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পরিবর্তনের জন্য ইচ্ছা ও প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিবাচক চিন্তা ও মানসিকতা নিয়ে কাজ করলে ঢাকা শহরের পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, নিজেদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সিটি করপোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা পালন করলে ঢাকার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। এ জন্য কিছুটা সময় লাগলেও সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্য অর্জন করা সম্ভব।

আরও পড়ুন

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি ১ ঘণ্টা আগে সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

কর্মকর্তা-কর্মচারীদের সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শহরকে সুন্দর রাখার কাজে নিয়োজিত। তাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নিজের পরিবর্তনের মধ্য দিয়েই সমাজ ও দেশের পরিবর্তনের সূচনা হয় বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন