https://newsbdc.com/national/mvg9yel948
ছয় দিন বন্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম
সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে ছয় দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম। জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিডিআরআইএস (BDRIS) সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন
ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ১৫ মিনিট আগে
এ সময় সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন না। সফটওয়্যার রক্ষণাবেক্ষণ শেষে ২৫ অক্টোবর সকাল ৬টা থেকে কার্যক্রম পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।