https://newsbdc.com/national/mvkh8pxzd7
বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
অক্টোবরের শেষভাগে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা দেখা গেলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন
রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় ৩৪ মিনিট আগে
বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবারের পূর্বাভাসে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়নি। আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন এলে পরবর্তী বুলেটিনে নতুন তথ্য জানাতে পারে অধিদপ্তর।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।