ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
বাংলাদেশ

আজ দেশের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮: ২৬
আজ দেশের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সংগৃহীত

গাছের ডালপালা কাটা, লাইন রক্ষণাবেক্ষণ ও উপকেন্দ্রের বার্ষিক মেরামতকাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৯ নভেম্বর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, সদর দপ্তর অফিসের আওতাধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে গাছের ডালপালা কর্তন করা হবে। এ জন্য সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মাঝগাঁও, মেরিগাছা, চুলকাটি, মাধাইমুড়ি, লক্ষ্মীচামারী ও দোগাছি এলাকার আংশিক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ৫৮ মিনিট আগে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বগুড়া নেসকো বিবিবি-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ জানিয়েছেন, বার্ষিক মেরামত ও গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়ার ১১ কেভি ইয়াছিননগর ও ঠনঠনিয়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ সময় চকফরিদ, জবানী স্কুল রোড, এতিমখানা রোড, ইয়াছিননগর, ব্যাংকপাড়া, এসেনসিয়াল ড্রাগস, ঠনঠনিয়া হিন্দুপাড়া, বটতলা, ঠনঠনিয়া প্রথম লেন, রিয়াজকাজী লেন, গোহাইল রোড, আবহাওয়া অফিস ও সেউজগাড়ী পানির ট্যাংক রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান জানিয়েছেন, ১১ কেভি নিউ মডেল ফিডারের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কর্তনকাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সাবস্টেশন, নেসকো গেট, ইমেজ পলিটেকনিক্যাল, খামার মোড়, তাবলীগ মসজিদ, লালবাগ কেডিসি, মৃত্তিকা, লালবাগ, কলেজপাড়া, দর্শনা, আলহাজ নগর, মডার্ন মোড় পর্যন্ত সড়কের দুই পাশ, আবু সাঈদ চত্বর, সর্দারপাড়া ও ঘাঘটপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

দিরাই সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জানিয়েছেন, উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিরাই ও শাল্লা উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন