https://newsbdc.com/national/mwkcarl840
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
রায় ঘোষণার সময় আদালত বলেন, শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডটি ছিল নৃশংস ও অস্বাভাবিক। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
আরও পড়ুন
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ১ ঘণ্টা আগে
এ ঘটনায় নিম্ন আদালত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে দুই আসামির করা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে সোমবার (১৬ নভেম্বর) রায়ের দিন ধার্য করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।