ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হলো তিন সেনা কর্মকর্তাকে

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১: ৩৪
রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হলো তিন সেনা কর্মকর্তাকে
সংগৃহীত

মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। তাঁরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, আলোচনায় ১৪ প্রকল্প ৪১ মিনিট আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, আলোচনায় ১৪ প্রকল্প

প্রজ্ঞাপনে তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন