ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে পুরোনো অডিও প্রচার আওয়ামী লীগের পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৬জি চালুর লক্ষ্য, বড় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ছে চীন অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটি হবে ভাসমান হাসপাতাল
বাংলাদেশ

২ ডিসেম্বর ধর্মীয় নেতাদের সম্মানী কর্মসূচির দ্বিতীয় পর্যায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৬: ৩৯
২ ডিসেম্বর ধর্মীয় নেতাদের সম্মানী কর্মসূচির দ্বিতীয় পর্যায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২ ডিসেম্বর ধর্মীয় নেতাদের সম্মানী কর্মসূচির দ্বিতীয় পর্যায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী দেওয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায় আগামী ২ ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুষ্টিয়া সদরে এ কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী সম্মানী পাবেন। কুষ্টিয়ায় মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় ব্যক্তিদের সম্মানী দেওয়ার মধ্য দিয়ে এ পর্যায়ের কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মিনিট আগে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

এরপর আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

চলতি অর্থবছরে কর্মসূচির আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।

নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। পাশাপাশি মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের দায়িত্বে থাকা ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।

আরও পড়ুন

তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন ১ ঘণ্টা আগে তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন

২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উপদেষ্টা জানান, দেশে বর্তমানে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার এবং ১ হাজার ২০৪টি গির্জা।

বর্তমান অর্থবছরে মোট প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলো আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মী এ সুবিধার আওতায় আসেন। তাঁদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন এবং বাকিরা খাদেমসহ অন্যান্য সেবাকর্মী ছিলেন।

আরও পড়ুন

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা রাখা হয়েছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে সরকার থেকে ব্যক্তি (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ পাঠানো হবে। তথ্য সংগ্রহ ও যাচাই শেষে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সুবিধাভোগীদের কাছে টাকা পৌঁছাবে।

ইসমাইল জবিউল্লাহ জানান, কোনো ধর্মীয় নেতা বা সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাঁদের নিজস্ব ব্যাংক হিসাব অথবা মোবাইল আর্থিক সেবার হিসাবে টাকা পাঠানো হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমবে এবং অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি হ্রাস পাবে।

আরও পড়ুন

দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

কর্মসূচি বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এ কাজে তাঁদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি সহযোগিতা করছেন। তালিকা প্রণয়ন বা প্রতিষ্ঠান নির্বাচনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি বলে জানান উপদেষ্টা।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার ৯ ঘণ্টা আগে রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার

উপদেষ্টার ভাষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে গ্রামাঞ্চলে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ বিভিন্ন ধর্মীয় সেবাকর্মী সীমিত আর্থিক সুবিধায় দায়িত্ব পালন করেন। নিয়মিত সম্মানী চালু হলে তাঁদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করছে সরকার।

এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সেলটির অষ্টম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসমাইল জবিউল্লাহ।

SEO ট্যাগ: ধর্মীয় নেতাদের সম্মানী, প্রধানমন্ত্রী তারেক রহমান, সম্মানী কর্মসূচি, ২ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন, কুষ্টিয়া সদর, ইমামদের সম্মানী, মুয়াজ্জিনদের সম্মানী, মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ বিহার, ধর্মীয় সেবাকর্মী, ৮৬ হাজার ৭০৯ প্রতিষ্ঠান, ১১০০ কোটি টাকা বরাদ্দ, ইসলামিক ও ধর্মীয় কল্যাণ, সরকারি উদ্যোগ

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন