https://newsbdc.com/national/mwzsgedccj
তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন
দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে রদবদল করেছে পেট্রোবাংলা। তিতাস গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) বর্তমান এমডিদের পেট্রোবাংলায় বদলি করা হয়েছে। তাদের স্থলে তিনজন মহাব্যবস্থাপককে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২৪ ও ২৬ নভেম্বর পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, নতুন দায়িত্বগুলো অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মিনিট আগে
অফিস আদেশে বলা হয়েছে, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসানকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে
একইভাবে বাপেক্সের এমডি ফজলুল হককে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে কোম্পানির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিনকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, গত ২৪ নভেম্বর আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করা হয়। তাকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবিরকে আরপিজিসিএলের এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে
এ ছাড়া পেট্রোবাংলার উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) পরিদপ্তরে সংযুক্ত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম সরকারকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি আগে নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (পিএসসি) পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার ৯ ঘণ্টা আগে
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, তিন প্রতিষ্ঠানের এমডি পদে চলতি দায়িত্ব প্রদান একটি সাময়িক ব্যবস্থা। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির জ্যেষ্ঠতা কিংবা নিয়মিত পদোন্নতির অধিকারে কোনো পরিবর্তন আসবে না। এসব পদে অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেদের মূল পদ মহাব্যবস্থাপক হিসেবে ফিরে যাবেন।
দেশের গ্যাস অনুসন্ধান, উৎপাদন, আমদানি ও সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠান তিনটি। তিতাস গ্যাস বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলায় গ্যাস সরবরাহ করে। বাপেক্স দেশের অভ্যন্তরে তেল-গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও উৎপাদনের দায়িত্বে রয়েছে। আরপিজিসিএল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে তা গ্যাসে রূপান্তরের পর জাতীয় গ্রিডে সরবরাহ করে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।