ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে পুরোনো অডিও প্রচার আওয়ামী লীগের পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৬জি চালুর লক্ষ্য, বড় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ছে চীন অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটি হবে ভাসমান হাসপাতাল
প্রযুক্তি

২০৩০ সালের মধ্যে ৬জি চালুর লক্ষ্য, বড় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ছে চীন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৭: ০৫
২০৩০ সালের মধ্যে ৬জি চালুর লক্ষ্য, বড় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ছে চীন
২০৩০ সালের মধ্যে ৬জি চালুর লক্ষ্য, বড় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ছে চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক (৬জি) এবং আধুনিক ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা হাতে নিয়েছে চীন। ২০৩০ সালের মধ্যে একটি সমন্বিত কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে বুদ্ধিমান অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায় দেশটি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন পরিকল্পনায় পরিস্থিতি অনুকূলে থাকলে বাণিজ্যিকভাবে ৬জি সেবা চালুর লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি উন্নত সেমিকন্ডাক্টর চিপ, গুরুত্বপূর্ণ সফটওয়্যার এবং স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তির উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

স্যামসাংয়ের দুই অ্যাপ বন্ধের ঘোষণা, ৩১ ডিসেম্বরের আগে ডাউনলোডের পরামর্শ ১৭ নভেম্বর ২০২৬ স্যামসাংয়ের দুই অ্যাপ বন্ধের ঘোষণা, ৩১ ডিসেম্বরের আগে ডাউনলোডের পরামর্শ

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, সাইবারস্পেস প্রশাসন এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন যৌথভাবে এই রূপরেখা প্রকাশ করেছে। এতে চারটি পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

তরুণদের জন্য সুখবর, বিনামূল্যে এআই শেখাবে সরকার ১৪ নভেম্বর ২০২৬ তরুণদের জন্য সুখবর, বিনামূল্যে এআই শেখাবে সরকার

২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত দেশটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে ছয়টি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পানি, বিদ্যুৎ, কম্পিউটিং, নগর অবকাঠামোর পাইপলাইন, সরবরাহ ও পরিবহনব্যবস্থা এর আওতায় থাকবে।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে উদ্ধৃত চীনা বিশেষজ্ঞরা এই উদ্যোগকে ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের নেওয়া ‘ইনফরমেশন সুপারহাইওয়ে’ কর্মসূচির সঙ্গে তুলনা করেছেন। তাঁদের মতে, নতুন এই অবকাঠামো ভবিষ্যতে নতুন শিল্প ও ব্যবসায়িক মডেল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

ভারতের মন্দিরে ১২১ কেজি সোনা দান, আলোচনায় চেন্নাইয়ের ব্যবসায়ী ২১ ঘণ্টা আগে ভারতের মন্দিরে ১২১ কেজি সোনা দান, আলোচনায় চেন্নাইয়ের ব্যবসায়ী

চায়নিজ ইনস্টিটিউট অব নিউ জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিসের প্রধান অর্থনীতিবিদ লিউ গ্যাং বলেন, বুদ্ধিমান অর্থনীতির চাহিদা পূরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

পরিকল্পনার আওতায় ফাইভজি-অ্যাডভান্সড, ৬জি, উচ্চগতির অপটিক্যাল যোগাযোগব্যবস্থা ও স্যাটেলাইট ইন্টারনেটকে একই নেটওয়ার্ক কাঠামোর মধ্যে আনা হবে। এর ফলে মানুষ, বিভিন্ন যন্ত্র এবং এআইনির্ভর ব্যবস্থার মধ্যে সংযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে যোগাযোগ, কম্পিউটিং, পরিবেশ শনাক্তকরণ ও নেভিগেশন প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে।

আরও পড়ুন

পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ২৬ নভেম্বর ২০২৬ পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

এ ছাড়া ১০ হাজারের বেশি অ্যাক্সিলারেটর কার্ড ব্যবহারের সক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ক্লাস্টার নির্মাণের লক্ষ্য রয়েছে। এসব কম্পিউটিং হাবের সঙ্গে অধিক চাহিদাসম্পন্ন অঞ্চলগুলোর দ্রুতগতির সংযোগ স্থাপনের পরিকল্পনাও করেছে দেশটি।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম ২৬ নভেম্বর ২০২৬ মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের অংশ হিসেবে চিপ, সফটওয়্যার ও যোগাযোগ সরঞ্জাম উৎপাদনে নিজস্ব সক্ষমতা বাড়াতে চায় চীন। পাশাপাশি সাবমেরিন কেবল, বিদেশে ডেটা সেন্টার এবং ক্লাউড অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক ডিজিটাল যোগাযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশের বাজারে চীনের কম্পিউটিং সেবা ও এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোও এই পরিকল্পনার অংশ।

উন্নত প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার সীমিত করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিধিনিষেধের মধ্যেই নতুন এই রূপরেখা প্রকাশ করা হয়েছে। চীনা বিশেষজ্ঞদের মতে, ৬জি প্রযুক্তির আন্তর্জাতিক মান নির্ধারণে বিভিন্ন দেশের সহযোগিতা জরুরি। এতে প্রযুক্তিগত বিভক্তি এড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ বাড়বে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন