https://newsbdc.com/technology/mwkg1bzktp
স্যামসাংয়ের দুই অ্যাপ বন্ধের ঘোষণা, ৩১ ডিসেম্বরের আগে ডাউনলোডের পরামর্শ
‘কুইক মেজার’ অ্যাপটি স্মার্টফোনের ক্যামেরা ও এআর প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল মাপজোখের সুবিধা দেয়। এর মাধ্যমে কোনো স্থানের দূরত্ব, দৈর্ঘ্য ও আয়তন পরিমাপ করা যায়। অন্যদিকে, ‘এআর ডুডল’ দিয়ে ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি করার পাশাপাশি ত্রিমাত্রিক (থ্রিডি) ইফেক্ট যুক্ত করা সম্ভব।
আরও পড়ুন
তরুণদের জন্য সুখবর, বিনামূল্যে এআই শেখাবে সরকার ১৪ নভেম্বর ২০২৬
অ্যাপ দুটি সরিয়ে নেওয়ার বিষয়ে গ্যালাক্সি স্টোরে পৃথক নোটিশ প্রকাশ করেছে স্যামসাং। এতে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বরের পর অ্যাপ দুটির নতুন ডাউনলোড ও বিদ্যমান সংস্করণের আপডেট সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারীর স্মার্টফোনে অ্যাপ দুটি আগে থেকেই ইনস্টল করা আছে, তাঁরা সেগুলো ব্যবহার করতে পারবেন। যদিও কিছু ফিচার প্রত্যাশামতো কাজ না করার আশঙ্কা রয়েছে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে ভবিষ্যতে অ্যাপ দুটির আর কোনো আপডেট দেওয়া হবে না। ফলে ২০২৭ সালে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হালনাগাদ করার পর কুইক মেজার ও এআর ডুডলের কিছু ফিচার অকার্যকর হয়ে পড়তে পারে।
আরও পড়ুন
ইতালির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানে নির্যাতন, লিবিয়া হয়ে মানবপাচার ১৬ নভেম্বর ২০২৬
অর্থাৎ, ডিসেম্বরের পর নতুন ব্যবহারকারীরা অ্যাপ দুটি ডাউনলোড করতে পারবেন না। আর আগে থেকে ইনস্টল করা থাকলেও ভবিষ্যতের সফটওয়্যার আপডেটের কারণে অ্যাপ দুটির কার্যকারিতা সীমিত হয়ে যেতে পারে।
এ বিষয়ে স্যামসাং বলেছে, ‘এর ফলে যে অসুবিধা তৈরি হতে পারে, তার জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে আরও উন্নত সেবা নিয়ে ফিরে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত ১৬ নভেম্বর ২০২৬
তবে অ্যাপ দুটি কবে নাগাদ ফিরতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি। পাশাপাশি এগুলোর ফিচার অন্য কোনো অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
যারা ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ ব্যবহার করতে চান, তাঁদের ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যাপ দুটি ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে স্যামসাং।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।