ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
প্রযুক্তি

তরুণদের জন্য সুখবর, বিনামূল্যে এআই শেখাবে সরকার

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯: ৪৫
তরুণদের জন্য সুখবর, বিনামূল্যে এআই শেখাবে সরকার
তরুণদের জন্য সুখবর, বিনামূল্যে এআই শেখাবে সরকার

তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের এ কর্মসূচিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এআইভিত্তিক মৌলিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন সম্পন্ন হলে এর একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। যাচাই-বাছাই শেষে বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় এসএমএসে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময় শেষ হলে আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এরপর আর আবেদন করার সুযোগ থাকবে না।

আরও পড়ুন

স্যামসাংয়ের দুই অ্যাপ বন্ধের ঘোষণা, ৩১ ডিসেম্বরের আগে ডাউনলোডের পরামর্শ ১৭ নভেম্বর ২০২৬ স্যামসাংয়ের দুই অ্যাপ বন্ধের ঘোষণা, ৩১ ডিসেম্বরের আগে ডাউনলোডের পরামর্শ

লিখিত ও মৌখিক পরীক্ষা কবে?

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বাছাইয়ের জন্য আগামী ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

দুই ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করা হবে। নির্বাচিতদের মোবাইল ফোনেও এসএমএস পাঠিয়ে বিষয়টি জানানো হবে।

আরও পড়ুন

এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ১ ঘণ্টা আগে এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

প্রশিক্ষণের সময়কাল ও যোগ্যতা

নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এ কর্মসূচি। ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন ক্লাস হবে ছয় ঘণ্টা।

আরও পড়ুন

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণে থাকছে যাতায়াত ভাতা ও খাবার

আরও পড়ুন

ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬ ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর

এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে।

প্রশিক্ষণ সফলভাবে শেষ করে উত্তীর্ণ হওয়া অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হবে।

ভর্তি, আবেদন প্রক্রিয়া ও প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

প্রযুক্তি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন