ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১: ১০
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের খবর বাজারে অস্থিরতা বাড়িয়েছে।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে এ দাম রেকর্ড করা হয়। সপ্তাহের শুরুতে ব্রেন্টের দাম সাময়িকভাবে ৯০ ডলারের নিচে নামলেও পরে আবার বাড়তে শুরু করে।

আরও পড়ুন

উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস-এসপি বিরোধ, কটাক্ষ যোগীর ১ ঘণ্টা আগে উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস-এসপি বিরোধ, কটাক্ষ যোগীর

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ৮৪ ডলারের কাছাকাছি ছিল। আগের দুই সেশনে এ তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের লেনদেন শেষ হয় ৯৫ ডলারের নিচে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বুধবার দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

আরও পড়ুন

গাজায় হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি ইসরাইলের ১ ঘণ্টা আগে গাজায় হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি ইসরাইলের

এদিকে সৌদি আরবেও হামলা চালিয়েছে হুথিরা। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল। এতে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংঘাত কমাতে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না।

আরও পড়ুন

বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ২৩ ঘণ্টা আগে বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

তেহরানের দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। কাতারের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দিয়েছে, এসব শর্ত মেনে নেওয়া হলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে।

অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছাড় আদায়ের চেষ্টা করছে ওয়াশিংটন। পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন