ছবি ভিডিও মতামত
সর্বশেষ
দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী
বাংলাদেশ

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৪: ১৬
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী
সংগৃহীত

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) অতীতে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনো সেভাবেই রাজনীতিতে ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী ২ মিনিট আগে দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী

আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যা শুরু করেছে, সেটিকে কোনোভাবেই রাজনীতি বলতে চান না তিনি। তাঁর ভাষায়, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার কোনো অযৌক্তিক অনুরোধ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে প্রচলিত আইন অথবা বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান পার্থ।

আরও পড়ুন

নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ মিনিট আগে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারতের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আলোচনার সুযোগ রয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, নাকি পর্যটক ভিসায় রয়েছেন—সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চিত তথ্য নেই বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং বিচারিক রায় হয়েছে। তাই বাংলাদেশ সরকার বিদ্যমান চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত পাঠানোর দাবি জানাবে।

আরও পড়ুন

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী ২৩ মিনিট আগে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী

তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম ও সরকারের বক্তব্য সম্পর্কে সবাই অবগত। জুলাই মাসে কী ঘটেছে এবং বর্তমানে কী হচ্ছে, তা বাংলাদেশের মানুষ ভালোভাবেই জানে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে যাওয়া একজন ব্যক্তির বক্তব্যকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তাঁর অভিযোগ, শেখ হাসিনা জনগণের অর্থ লুটপাট ও মানুষ হত্যার পর দেশ ছেড়ে পালিয়েছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন