https://newsbdc.com/national/mwx9l42kx6
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অগ্নিসন্ত্রাস পতিত আওয়ামী লীগের আসল চরিত্র। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি। কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ৫ মিনিট আগে
আইনমন্ত্রী বলেন, “অগ্নিসন্ত্রাস যেটা হচ্ছে, এটা আওয়ামী লীগের আসল চরিত্র। তাদের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, সেটাই তারা প্রমাণ করছে যে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও বলেন, দেশ ও জাতি জানে, সরকার কোনো ভুল করেনি। আওয়ামী লীগের রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের—এমন অভিযোগ করে তিনি বলেন, এর বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন
দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী ১৪ মিনিট আগে
মন্ত্রী বলেন, ভালো শিক্ষার্থীরা রাজনীতিতে না এলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না। সরকার সব ধরনের অপরাধের বিচার করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।