ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
বাংলাদেশ

সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৩: ০১
সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

হুমায়ুন কবির বাণিজ্য সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি জলবায়ু ও শ্রমবিষয়ক সমঝোতা স্মারকগুলোর বাস্তবায়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সুবিধাজনক সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

আরও পড়ুন

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ৫ মিনিট আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

এ সময় আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তির সদস্যপদ লাভে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন চান হুমায়ুন কবির।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রসঙ্গ তুলে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন