ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
বাংলাদেশ

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২: ৩৭
বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ
সংগৃহীত

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০২৬ সালের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ। ভারতে এ হার ১৬ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানে ৩৮ দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বহুমাত্রিক দারিদ্র্যের হারে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৮ জন এবং ভারতে ১৬ জন এ ধরনের দারিদ্র্যের শিকার। বাংলাদেশে এ সংখ্যা প্রায় ১৫ জন। অন্যদিকে, ৬৪ দশমিক ৯ শতাংশ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ৫ মিনিট আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

বিশ্লেষকদের মতে, দারিদ্র্য মোকাবিলায় শুধু মানুষের আয় বাড়ানো যথেষ্ট নয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক নাগরিক সুবিধায় সমান সুযোগ নিশ্চিত করাও জরুরি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা গেলে দারিদ্র্যের হার আরও কমানো সম্ভব।

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, মূল্যস্ফীতির কারণে মানুষের আয় বাড়লেও জীবনযাত্রার মান কমে যাচ্ছে। আগের সমপরিমাণ আয় কিংবা সামান্য আয় বৃদ্ধিও মূল্যস্ফীতির প্রভাবে যথেষ্ট হচ্ছে না। এ কারণে ২০২৬ সালের পরিসংখ্যানে প্রথমবারের মতো বহুমাত্রিক দারিদ্র্যের সংখ্যা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী ১৪ মিনিট আগে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী

ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন প্রকল্পে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে দারিদ্র্য আরও কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন

সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী ২০ মিনিট আগে সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, এক শ্রেণির মানুষের কাছে সহায়তা পৌঁছালেও অন্য শ্রেণির মানুষ পিছিয়ে পড়ছে। এ বিষয়ে নজরদারির ঘাটতি রয়েছে সরকারের নীতিকাঠামোয়। তাঁর মতে, কোনো নীতি জাতীয় পর্যায়ে সবার জন্য বাস্তবায়ন সম্ভব না হলেও তা বাস্তবায়নের সময় সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে—এমন মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে।

প্রতিবেদনে বিশ্বজুড়ে দারিদ্র্য পরিস্থিতির উদ্বেগজনক চিত্রও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে প্রায় ১২০ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন