https://newsbdc.com/entertainment/mwx9hat5lc
নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন
বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
মামুনুর রশীদের ছোটবোন গণমাধ্যমকে জানান, তিনি তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। আরণ্যক নাট্যদলের সদস্য ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘মামুনুর রশীদ ভাইকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
আরও পড়ুন
চার বছর পর ঢাকায় ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ ও তার ব্যান্ড ৪২ মিনিট আগে
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল মামুনুর রশীদকে। গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
একুশে পদকপ্রাপ্ত মামুনুর রশীদ ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক দিয়ে প্রথম নির্দেশনা দেন। তিনি আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা। ‘জয়জয়ন্তী’, ‘ইবলিশ’, ‘লেবেদেফ’, ‘ময়ূর সিংহাসন’, ‘পশ্চিমের সিঁড়ি’, ‘ওরা কদম আলী’, ‘রাঢাড়’ ও ‘সংক্রান্তি’সহ বহু নাটক লিখেছেন তিনি।
আরও পড়ুন
মা/রা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান ২৪ নভেম্বর ২০২৬
তাঁর লেখা নাটক বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ‘মানুষ’ নাটকটি জার্মানিসহ বিভিন্ন দেশে মঞ্চস্থ হয়েছে। সর্বশেষ ‘অমানুষ’ নাটকটি যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন তমালিকা কর্মকার।
টেলিভিশনের জন্যও অসংখ্য নাটক লিখেছেন মামুনুর রশীদ। বিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ইতিকথা’ তাঁর লেখা। ‘সুন্দরী’, ‘দানব’ ও ‘শিল্পী’ তাঁর উল্লেখযোগ্য ধারাবাহিক।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।