https://newsbdc.com/entertainment/mwx8t6ivof
চার বছর পর ঢাকায় ওটিলিয়া, একই মঞ্চে ফুয়াদ ও তার ব্যান্ড
রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার গানে চার বছর পর আবারও মাতবে ঢাকার মঞ্চ। ‘বিলিয়নেরেরা’খ্যাত এই গায়িকার এবারের সফরে থাকছে দেশীয় সংগীতের আয়োজনও। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি জানান, নিরাপদে ঢাকায় পৌঁছেছেন এবং এখানে আসতে পেরে আনন্দিত। ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার জন্যও অপেক্ষা করছেন তিনি। ঢাকার অনুরাগীদের উদ্দেশে ভালোবাসা জানিয়ে শিগগিরই দেখা হওয়ার আশ্বাস দিয়েছেন এই পপতারকা।
আরও পড়ুন
নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন ২৩ মিনিট আগে
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। তার সঙ্গে থাকবে ব্যান্ডও। ফলে ওটিলিয়ার পরিবেশনার পাশাপাশি ফুয়াদ ও তার ব্যান্ডের পরিবেশনায় দেশীয় সংগীতের স্বাদ পাবেন দর্শক-শ্রোতারা।
আরও পড়ুন
মা/রা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান ২৪ নভেম্বর ২০২৬
আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে কনসার্টটি। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইতে ইতোমধ্যে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।
এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন রোমানিয়ান এই পপতারকা। চার বছর পর তার প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।