https://newsbdc.com/national/mwx9li5slv
সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ৫ মিনিট আগে
এ সময় অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই এ সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী ১৪ মিনিট আগে
আইনমন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।