ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
বাংলাদেশ

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৩: ০৪
জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশন পক্ষে সমাপনী বক্তব্য দিতে এসে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের আইনে যে সর্বোচ্চ শাস্তি একজন ব্যক্তির মৃত্যুদণ্ড, এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।”

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এদিন প্রসিকিউশন পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন শেষে সমাপনী বক্তব্য দেওয়ার কথা অ্যাটর্নি জেনারেলের।

আরও পড়ুন

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ৫ মিনিট আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

বুধবার মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। চিফ প্রসিকিউটর তাঁর যুক্তিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরেন।

মামলার প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ ছাড়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির বরাত দিয়ে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিষয়েও যুক্তি উপস্থাপন করা হয়।

আরও পড়ুন

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী ১৪ মিনিট আগে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী

চিফ প্রসিকিউটর তাঁর বক্তব্যে বিভিন্ন হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ তুলে ধরেন। এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন চলছে।

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন