https://newsbdc.com/national/mwxa6x1lxm
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। দলটির কোনো ষড়যন্ত্র সফল হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
মেঘলা আকাশের আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই ১ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাশকতা সত্ত্বেও সরকার কোনো ধরনের রক্তপাত চায়নি। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেবে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই বলে তিনি মনে করেন। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।