ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী মেঘলা আকাশের আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর তাগিদ টিআইবির পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী
বাংলাদেশ

আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর তাগিদ টিআইবির

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৪: ৩৮
আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর তাগিদ টিআইবির
সংগৃহীত

দেশের বেসরকারি আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদান থাকলেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে অনুমোদন ও ছাড়পত্র পেতে নিয়মবহির্ভূত অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এতে প্রকল্পের নির্মাণ ব্যয়ও বেড়ে যাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) টিআইবির কার্যালয়ে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে আবাসন খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, নিয়ম মেনে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন জমা দেওয়ার পরও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখার অভিযোগ রয়েছে। পরে ফাইল ছাড় করাতে আবেদনকারীদের অনানুষ্ঠানিক যোগাযোগ ও নিয়মবহির্ভূত লেনদেনে বাধ্য হতে হয়।

একরপ্রতি অনিয়মের ব্যয় ৩৭ লাখ টাকা পর্যন্ত

আরও পড়ুন

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী এইমাত্র বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

টিআইবির গবেষণা অনুযায়ী, একটি বেসরকারি আবাসন প্রকল্প বাস্তবায়নে নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন অনুমোদন ও ছাড়পত্র পেতে একরপ্রতি ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত ব্যয়ের অভিযোগ রয়েছে। রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ভাষায় এ ধরনের অর্থকে ‘স্পিড মানি’ বলা হয়। প্রকল্পের বাজেটে এসব অর্থ অনেক সময় ‘বিবিধ খরচ’ হিসেবে দেখানো হয়।

গবেষণায় ২৫ একর জমির একটি প্রকল্পের ক্ষেত্রে এ ধরনের ব্যয় আনুমানিক ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি টাকার বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

জমির শ্রেণি পরিবর্তন, নামজারি, প্রকল্পের লে-আউট অনুমোদন, ভূমি ব্যবহার ও পরিবেশগত ছাড়পত্র এবং বিদ্যুৎ-পানির সংযোগসহ বিভিন্ন কাজে এসব অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে রাজউক, জেলা ও উপজেলা ভূমি অফিস, এসি ল্যান্ড অফিস, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, ডেসকো ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার কথা গবেষণায় উঠে এসেছে।

আরও পড়ুন

মেঘলা আকাশের আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই ১ ঘণ্টা আগে মেঘলা আকাশের আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

ফাইল আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগ

গবেষণায় বলা হয়েছে, রাজউকের মাধ্যমে প্রকল্পের অনুমোদন পেতে ১০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রকল্প পরিদর্শন ও নিয়ন্ত্রণ শিথিল করতে সংশ্লিষ্ট পরিদর্শকদের ৩০ লাখ থেকে ৪০ লাখ টাকা দেওয়ার তথ্য পাওয়া গেছে। রাজউক থেকে ছাড়পত্র পেতে ব্যয় হতে পারে ৩০ লাখ থেকে ১ কোটি টাকা।

জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে ৫ থেকে ১০ লাখ টাকা এবং রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন পেতে এককালীন ১ লাখ থেকে দেড় লাখ টাকা নিয়মবহির্ভূত ব্যয়ের তথ্যও তুলে ধরেছে টিআইবি।

নির্মাণ-পরবর্তী পর্যায়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ এবং বিভিন্ন ছাড়পত্র পেতেও অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে। অবস্থানগত ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরে ১ লাখ থেকে দেড় লাখ টাকা, পরিবেশগত ছাড়পত্রের জন্য ৩ লাখ থেকে ৬ লাখ টাকা এবং ট্রাফিক সার্কুলেশন ছাড়পত্র পেতে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ১ ঘণ্টা আগে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

রাজনৈতিক প্রভাব ও তদারকির ঘাটতি

গবেষণায় বলা হয়েছে, রাজনীতি-সংশ্লিষ্ট প্রভাবশালীরা রিয়েল এস্টেট কোম্পানিগুলোর কাছ থেকে অর্থায়ন, রাজনৈতিক চাঁদা, লভ্যাংশ, কমিশন, করপোরেট সমর্থন ও প্রকল্পে ব্যক্তিগত শেয়ারের মতো সুবিধা নিয়ে থাকেন। এর বিপরীতে জমির মালিকদের ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়।

এ ছাড়া রাজউক, জেলা প্রশাসকের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের জনবল সংকটের কারণে কার্যকর তদারকি ব্যাহত হচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী ১ ঘণ্টা আগে দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসন, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান রয়েছে। জিডিপিতেও এ খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

তবে তিনি বলেন, আবাসন খাতে অপশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি। এ জন্য অংশীজনদের সম্পৃক্ত করে একটি রোডম্যাপ তৈরি করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ, দায়িত্ব ও ক্ষমতা দিতে হবে।

তিনি আরও বলেন, কিছু প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানদণ্ড বা সনদ অর্জনের মতো ইতিবাচক অগ্রগতি দেখালেও সামগ্রিকভাবে আবাসন খাতে অনিয়ম, দুর্নীতি ও জবাবদিহির সংকট রয়েছে।

গবেষণায় ১৩ দফা সুপারিশ

আরও পড়ুন

নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ১ ঘণ্টা আগে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবাসন খাতের সুশাসন নিশ্চিত করতে গবেষণায় ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে—রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালা আরও যুগোপযোগী করা; এ ক্ষেত্রে অংশীজনদের মতামত নেওয়া।

এ ছাড়া রিহ্যাব, রাজউক, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয় ও ইউটিলিটি সংস্থাগুলোর সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম গঠনের সুপারিশ করা হয়েছে। রিহ্যাবের অংশগ্রহণ ও মতামত বিবেচনায় রেখে নিয়ন্ত্রক সংস্থাগুলোর বাইরে নিরপেক্ষ তদারকি কাঠামো এবং অভিযোগ নিষ্পত্তি বোর্ড বা কর্তৃপক্ষ গঠনের কথাও বলা হয়েছে।

আবাসন খাতকে জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক মানদণ্ড ও ভালো চর্চার আলোকে নৈতিক আচরণবিধি প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন