ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী মেঘলা আকাশের আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর তাগিদ টিআইবির পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৫: ৩৮
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিধিবিধান অনুসরণ করে যোগ্য বিবেচিত প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটি বাতিল ও শিক্ষকের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত এক রিটের রায়ে এ নির্দেশনা দেন।

আরও পড়ুন

২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী ১ ঘণ্টা আগে ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী

মামলার বিবরণে জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাহাঙ্গীর আলম। তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাঁকে নিয়োগ দেয়নি। এ ঘটনায় প্রতিকার চেয়ে ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। তবে রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন

পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী ১ ঘণ্টা আগে পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আদালত বলেন, আইনানুগ প্রক্রিয়ায় কোনো আবেদনকারী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে যৌক্তিক কারণ ছাড়া তাঁকে নিয়োগ থেকে বঞ্চিত করা যাবে না।

আরও পড়ুন

উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ ২ ঘণ্টা আগে উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’

রায়ে আরও বলা হয়, এ ধরনের অনিয়মের সঙ্গে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ক্ষেত্রে কমিটি বাতিল ও শিক্ষকের এমপিও স্থগিতসহ ব্যবস্থা নিতে পারবে।

আদালতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন