ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার কথা জবানবন্দিতে: অ্যাটর্নি জেনারেল বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র হতে হবে: শিক্ষামন্ত্রী জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক-কর কমাল এনবিআর সারা দেশে মানবতাবিরোধী অপরাধের গণশুনানি শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর পল্টনে আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা ২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি
শিক্ষা

বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র হতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৪: ৩২
বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র হতে হবে: শিক্ষামন্ত্রী
সংগৃহীত

বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা ২৪ নভেম্বর ২০২৬ ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী বলেন, প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত প্রজন্ম তৈরি করাও সরকারের লক্ষ্য।

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এ লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আসবেন।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা ও রোবোটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ২৩ নভেম্বর ২০২৬ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন