ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক-কর কমাল এনবিআর সারা দেশে মানবতাবিরোধী অপরাধের গণশুনানি শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর পল্টনে আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা ২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হলো তিন সেনা কর্মকর্তাকে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
সারা দেশ

জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২: ৫৪
জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ
সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। নৌকায় থাকা অন্য চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাঁদের মধ্যে দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত, আহত ২ ১৪ ঘণ্টা আগে কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত, আহত ২

নিখোঁজ শ্রমিকেরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) এবং একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

আহত দুই শ্রমিক হলেন মোস্তাকিম (২২) ও সুমন (২০)। তাঁদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ রয়েছেন।

আরও পড়ুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার ২৩ ঘণ্টা আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে দুজন বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং অন্য চারজন বালুর ওপর বসে ছিলেন।

রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অন্য চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ নভেম্বর ২০২৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের এখনো সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন